কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ২ আগস্ট, ২০২৫ এ ০৪:০৮ AM
কন্টেন্ট: পাতা
সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের পটভূমি হল, এটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে এখানে ছয় শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে এবং ১৯ জন শিক্ষক, ০২ জন কর্মচারী ও ০৩ জন খণ্ডকালীন কর্মচারী রয়েছেন। বিদ্যালয়ের একটি আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ও সমৃদ্ধ পাঠাগার রয়েছে, যা শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও জ্ঞানার্জনে সহায়তা করে। এছাড়াও, মুক্ত পরিবেশে একটি বড় খেলার মাঠ রয়েছে।